রংপুর মেডিক্যাল কলেজে পরিচ্ছন্নতা অভিযানে এমপি বেলাল
Published : ১৯:৩৬, ২২ ফেব্রুয়ারি ২০২৬
ক্যাম্পাস পরিচ্ছন্নতার কাজের নিজেই অংশগ্রহণ করে রংপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল বলেন, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখতে যা যা প্রয়োজন তা করা হবে।
আজ ২২ ফেব্রুয়ারি রবিবার দুপুরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম উদ্বোধন করে এসবকথা বলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট কাওছার আলী, সেক্রেটারি শাহানত মিয়া, মহানগর যুব বিভাগের সেক্রেটারি ফরহাদ হোসেন মণ্ডলসহ ফেডারেশনের মহানগর ও বিভিন্ন ওয়ার্ডের নেতারা।
সংসদ সদস্য বেলাল বলেন, উত্তরের সব থেকে গুরুত্বপূর্ণ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ক্যাম্পাস এখন থেকে পরিচ্ছন্ন থাকবে। এজন্য জামায়াত সব সময় এখানে পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখবে।
সবাইকে ময়লা আবর্জনা নির্দিস্ট স্থানে ফেলার আহ্বান জানিয়ে তিনি বলেন, রংপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালে হয়রানিমুক্ত চিকিৎসা সেবা নিশ্চিত এবং দালাল মুক্ত করার সকল উদ্যোগ আমরা গ্রহণ করবো। মাসব্যাপী পুরো নগরই জুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে বলেও জানান তিনি।
বিডি/এএন































