ঢাকা দক্ষিণে মেয়র প্রার্থী আসিফ মাহমুদ

ঢাকা দক্ষিণে মেয়র প্রার্থী আসিফ মাহমুদ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:৩৫, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এনসিপি সংশ্লিষ্টরা জানিয়েছেন, দলীয়ভাবে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে এনসিপির প্রার্থী হিসেবে লড়বেন আসিফ মাহমুদ। বিষয়টি নিয়ে দলের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা শেষে এ সিদ্ধান্তে উপনীত হওয়া হয়েছে বলে জানা গেছে।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া চব্বিশের গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়ান। পরবর্তীতে নির্বাচনী সময়ে এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখেন।

দলের পক্ষ থেকে আশা করা হচ্ছে, তার প্রশাসনিক অভিজ্ঞতা ও রাজনৈতিক সম্পৃক্ততা আসন্ন সিটি নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement