মা হারালেন জাতীয় দলের ক্রিকেটার শেখ মেহেদী
Published : ১৫:৪২, ২২ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার শেখ মেহেদী হাসানের মা মমতাজ বেগম মারা গেছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে খুলনায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন
এ ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শোক প্রকাশ করেছে। বিসিবি জানিয়েছে, মমতাজ বেগমের মৃত্যুতে তারা গভীরভাবে দুঃখিত এবং শেখ মেহেদী হাসানসহ তার পরিবারের প্রতি সমবেদনা ও সহানুভূতি জানাচ্ছে।
৩১ বছর বয়সী অলরাউন্ডার শেখ মেহেদী হাসান ১৯৯৪ সালের ১২ ডিসেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন। তিনি এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে ১১টি ওয়ানডে এবং ৭০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। মমতাজ বেগমের মৃত্যুতে দেশের ক্রিকেটাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
বিডি/এএন

































