৮ প্রতিমন্ত্রীর দায়িত্বে রদবদল, কে পেলেন কোন দপ্তর
Published : ১৫:৫৭, ৪ মার্চ ২০২৬
সরকার ৮ জন প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করেছে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন বুধবার (০৪ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হয়েছে। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. শরীফুল আলম–কে এখন শুধু বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সুলতান সালাউদ্দিন টুকু–কে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা হাবিবুর রশিদ–কে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্ব অর্পণ করা হয়েছে।
একইভাবে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. রাজিব আহসান–কে নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি–কে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ফারজানা শারমীন–কে এখন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. নুরুল হক–কে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ববি হাজ্জাজ–কে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন এই দায়িত্ব বণ্টনের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কার্যক্রমে আরও গতি ও সমন্বয় আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
বিডি/এএন





























