শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করলেচিফ হুইপ

শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করলেচিফ হুইপ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:২৯, ৪ মার্চ ২০২৬

মহান স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপবৃন্দ।

বুধবার (৪ মার্চ) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম এমপির নেতৃত্বে প্রতিনিধিদলটি সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

পুষ্পস্তবক অর্পণের পর তারা কিছু সময় নীরবে দাঁড়িয়ে মরহুম দুই নেতার প্রতি সম্মান প্রদর্শন করেন। এরপর তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন হুইপ আলহাজ্ব মো. জি কে গউছ, রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মো. আখতারুজ্জামান মিয়া এবং এ.বি.এম আশরাফ উদ্দিন (নিজান)। তারা সবাই সমাধিস্থলে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান।

এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিক ও ফটোসাংবাদিকরাও কর্মসূচিটি কাভার করেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement