প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা বলছেন হাদি হত্যার প্রধান আসামি

প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা বলছেন হাদি হত্যার প্রধান আসামি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:৪০, ৮ মার্চ ২০২৬

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। একই সঙ্গে আলমগীর হোসেন নামে তার আরও এক সহযোগীকেও আটক করা হয়েছে।

রোববার (৮ মার্চ সন্ধ্যায়) ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে বাংলাদেশে রাজনৈতিক কর্মী ওসমান হাদিকে হত্যার পর তারা পালিয়ে যায়। পরে মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এরপর ভারতের বিভিন্ন এলাকা ঘুরে শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় এসে অবস্থান নেয় তারা।

পুলিশ আরও জানিয়েছে, সুযোগ পেলেই আবার অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পরিকল্পনা করছিল তারা। এ ঘটনায় একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। রোববার তাদের সংশ্লিষ্ট আদালতে হাজির করা হলে আদালত তাদের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement