রাজধানীতে ভবন থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু, আটক গৃহকর্তা

রাজধানীতে ভবন থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু, আটক গৃহকর্তা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০৫:০৮, ৯ মার্চ ২০২৬

রাজধানীর বনানীতে একটি বহুতল ভবন থেকে পড়ে এক গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনার পর তাকে হত্যার অভিযোগ তুলে ওই ভবনে ভাঙচুর চালায় স্থানীয় উত্তেজিত জনতা।

রোববার (৮ মার্চ) দুপুরে বনানীর একটি আবাসিক ভবনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, ওই ভবনের তৃতীয় তলায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন পিংকি (১৬)। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। তবে ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য ওই বাসার গৃহকর্তাকে পুলিশ হেফাজতে নিয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুর প্রায় দুইটার দিকে ১০ তলা ভবন থেকে নিচে পড়ে থাকতে দেখা যায় গৃহকর্মী পিংকির দেহ। এ ঘটনা দেখে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ক্ষুব্ধ জনতা ভবনটির প্রবেশদ্বার ভেঙে ফেলে এবং গৃহকর্মীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তোলে। একই সঙ্গে তারা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানায়।

পুলিশ জানিয়েছে, প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। প্রাথমিকভাবে দেখা গেছে, ঘটনার দিন দুপুরে পিংকিকে ছাদে যাওয়ার ফুটেজ পাওয়া গেছে। তবে ঠিক কীভাবে ঘটনাটি ঘটেছে তা এখনও পরিষ্কার নয়। পুরো ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement