পরীক্ষাও হচ্ছে না, সোমবার থেকে ঢাবির ক্লাস-পরীক্ষা বন্ধ

পরীক্ষাও হচ্ছে না, সোমবার থেকে ঢাবির ক্লাস-পরীক্ষা বন্ধ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০২:৫৪, ৯ মার্চ ২০২৬

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে সোমবার (৯ মার্চ) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (৮ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট ম্যানেজমেন্ট টিমের (এসএমটি) এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে সোমবার (৯ মার্চ) থেকে শুরু করে ২৮ মার্চ শনিবার ঈদের ছুটি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।

এছাড়া সভায় সরকারের জারি করা প্রজ্ঞাপন এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পাঠানো পত্র নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। তবে সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অফিস সোমবার (৯ মার্চ) থেকে যথারীতি খোলা থাকবে এবং প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ৯ মার্চের পর প্রশাসনিক কার্যক্রম কীভাবে পরিচালিত হবে এবং বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ খোলা রাখা হবে কি না—সে বিষয়ে পরবর্তী সময়ে নতুন সিদ্ধান্ত জানানো হবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement