শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও ইফতার মাহফিল
Published : ১৬:৪৮, ১৩ মার্চ ২০২৬
তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে।
বাদ আসর থেকে মাগরিব পর্যন্ত অনুষ্ঠিত এই দোয়া ও ইফতার মাহফিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেন। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফের ব্যক্তিগত উদ্যোগে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আয়োজনটি ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও সাড়া লক্ষ্য করা যায়।
আরিফুল ইসলাম আরিফ বলেন,
“দেশ ও জাতির জন্য যাঁরা অবদান রেখে গেছেন, তাঁদের স্মরণ করা আমাদের নৈতিক দায়িত্ব। তাঁদের রুহের মাগফিরাত কামনা এবং দেশের শান্তি ও সমৃদ্ধির জন্যই এই আয়োজন করা হয়েছে।”
BD/AN



























