সংসদ ভবনে ইকো কেয়ার ফাউন্ডেশনের ইফতার ও বৃক্ষরোপণ কর্মসূচি
Published : ১৬:১৭, ১৩ মার্চ ২০২৬
পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১২ই মার্চ (বৃহস্পতিবার) জাতীয় সংসদ ভবনের,পার্লামেন্ট এল ডি হলে, ‘ইকো কেয়ার ফাউন্ডেশন, বাংলাদেশ’-এর উদ্যোগে ইফতারের অনুষ্ঠান ও প্রতীকী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ইকো কেয়ার ফাউন্ডেশন ,বাংলাদেশের অপারেশনস হেড ও কুইক সোর্স বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব মোস্তফাজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কানিজ মওলা, সচিব, জাতীয় সংসদ সচিবালয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:
* মুহাম্মদ সোলায়মান হায়দার, ডিরেক্টর, পরিবেশ ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।।
* জনাব মোঃ জিয়াউল হক হাওলাদার, মহাব্যবস্থাপক (পরিকল্পনা, পরিসংখ্যান ও প্রশিক্ষণ) বাংলাদেশ পর্যটন করপোরেশন, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় ।
* অধ্যাপক ডক্টর ওবাইদুর রহমান ছিদ্দীকী,
ভূগোল ও পরিবেশ বিভাগ,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের
* অধ্যাপক তানজিনুল হক মোল্লা,
ভূগোল ও পরিবেশ বিভাগ,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের
* ডাঃ শরিফুল ইসলাম দুলু,

ফাউন্ডিং ট্রাস্টি এন্ড চেয়ারম্যান, বাংলাদেশ হারর্ম রিডাকশন ফাউন্ডেশন এবং সাধারণ সম্পাদক, মার্কেটার্স ইনস্টিটিউট বাংলাদেশ
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ সংসদ ভবন প্রাঙ্গণে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।
বিডি/এএন


































