খাল খনন উদ্বোধনে সৈয়দপুরে প্রধানমন্ত্রী

খাল খনন উদ্বোধনে সৈয়দপুরে প্রধানমন্ত্রী ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:০৩, ১৬ মার্চ ২০২৬

দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুর সফরে গেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে তিনি ইতোমধ্যে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন।

সোমবার (১৬ মার্চ) সকাল আনুমানিক সোয়া ১০টার দিকে বিমানযোগে তিনি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে উপস্থিত নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান।

জানা গেছে, বিমানবন্দর থেকে একটি বিশেষ বুলেটপ্রুফ বাসে করে তিনি সৈয়দপুর শহর অতিক্রম করে দিনাজপুরের উদ্দেশে রওনা হবেন। দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় প্রায় ১২ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধনের মধ্য দিয়ে দেশব্যাপী খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন তিনি। একই সময় ভার্চুয়াল মাধ্যমে দেশের ৫৪টি জেলার খাল খনন প্রকল্পেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠান শেষে তারেক রহমান দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্থানে যাবেন। সেখানে তিনি তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হক (চকলেট)সহ পরিবারের অন্যান্য স্বজনদের কবর জিয়ারত করবেন।r

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement