৯৮তম অস্কারের বিজয়ীদের তালিকা

৯৮তম অস্কারের বিজয়ীদের তালিকা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:৩৪, ১৬ মার্চ ২০২৬

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে পরিচিত অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৮তম আসর জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে।

স্থানীয় সময় রোববার (১৫ মার্চ) রাতে এই বিখ্যাত ভেন্যুতে বসেছে বিশ্ব তারকাদের বহুল প্রতীক্ষিত এই আয়োজন।

এবারের আসরে বিভিন্ন শাখায় সেরা শিল্পী, নির্মাতা এবং চলচ্চিত্রের নাম ঘোষণা শুরু হয়েছে। অনুষ্ঠানের সঞ্চালনায় রয়েছেন জনপ্রিয় কমেডিয়ান ও টেলিভিশন ব্যক্তিত্ব কোনান ও’ব্রায়েন। তিনি একে একে বিভিন্ন বিভাগের বিজয়ীদের নাম ঘোষণা করছেন।

চলচ্চিত্র অঙ্গনের তারকা, নির্মাতা ও অতিথিদের উপস্থিতিতে জমকালো পরিবেশে শুরু হয় অস্কারের এবারের আয়োজন। ঐতিহ্যবাহী লাল গালিচায় বিশ্বজুড়ে খ্যাতিমান অভিনেতা-অভিনেত্রীদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও বর্ণিল ও প্রাণবন্ত করে তোলে।

৯৮তম অস্কারের গুরুত্বপূর্ণ বিভাগগুলোর মধ্যে রয়েছে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেতা ও অভিনেত্রীসহ আরও বেশ কয়েকটি ক্যাটাগরি। এসব বিভাগের বিজয়ীদের নাম ধাপে ধাপে ঘোষণা করা হচ্ছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা কোটি দর্শক টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি এই অনুষ্ঠান উপভোগ করছেন।

এবারের অস্কারের উল্লেখযোগ্য বিভাগে যারা পুরস্কার পেয়েছেন তাদের একটি তালিকা নিচে দেওয়া হলো—

সেরা অভিনেতা: মাইকেল বি জর্ডান (সিনার্স)

সেরা অভিনেত্রী: জেসি বাকলি

সেরা পার্শ্ব অভিনেতা: শন পেন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)

সেরা পার্শ্ব অভিনেত্রী: অ্যামি ম্যাডিগান (ওয়েপনস)

সেরা পরিচালক: পল টমাস অ্যান্ডারসন

সেরা সিনেমা: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

সেরা মৌলিক চিত্রনাট্য: সিনার্স

সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড): ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: কেপপ ডেমন হান্টার্স

সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড: দ্য গার্ল হু ক্রাইড পার্লস

সেরা কস্টিউম ডিজাইন: ফ্র্যাঙ্কেনস্টাইন

সেরা মেকআপ ও হেয়ারস্টাইলিং: ফ্র্যাঙ্কেস্টাইন

সেরা প্রোডাকশন ডিজাইন: ফ্র্যাঙ্কেস্টাইন

সেরা সম্পাদনা: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ

সেরা মৌলিক গান: গোল্ডেন (কেপপ ডেমন হান্টার্স)

সেরা মৌলিক সংগীত: সিনার্স

সেরা সাউন্ড: এফ১

সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম: মিস্টার নোবডি এগেনস্ট পুতিন

সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম: সেন্টিমেন্টাল ভ্যালু

সেরা সিনেমাটোগ্রাফি: সিনার্স।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement