প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে খাল খনন কর্মসূচি শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে খাল খনন কর্মসূচি শুরু ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:৩০, ১৬ মার্চ ২০২৬

নির্বাচনি প্রতিশ্রুতির আলোকে ‘দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচি কার্যক্রম শুরু করেছে বিএনপি সরকার।

প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় নিজ হাতে খাল খননের মাধ্যমে একযোগে দেশের ৫৪টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করেন।

সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টা ৩০ মিনিটে এই কর্মসূচি উদ্বোধন করা হয়। এর আগে সকাল ৯টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী ঢাকা বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে অভ্যন্তরীণ ফ্লাইটে রওনা হন।

সৈয়দপুরে পৌঁছে সড়ক পথে সরাসরি খাল খননের স্থলে পৌঁছান। সাহাপাড়ায় প্রধানমন্ত্রী কোদাল হাতে নিজে খাল খননে অংশ নেন।

খাল খনন কার্যক্রমকে ঘিরে স্থানীয় জনগণের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। তারা মনে করছেন, খাল খননের ফলে পানির সমস্যার সমাধান হবে এবং কৃষি সেচ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক হবে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশজুড়ে মোট ২০ হাজার কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে। প্রথম পর্যায়ে এই কর্মসূচি ৫৪টি জেলায় বাস্তবায়িত হবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement