ঢাকা-৮ আসনে হাড্ডাহাড্ডি লড়াই, সামান্য ব্যবধানে এগিয়ে নাসীরুদ্দীন
Published : ১৮:৫৯, ১২ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা-৮ সংসদীয় আসনের (মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর) ভোটগ্রহণ শেষে এখন পর্যন্ত ৩টি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে।
প্রাথমিক এই ফলাফলে দেখা যাচ্ছে, ধানের শীষ প্রতীকের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ পেয়েছেন মোট ১২৪২ ভোট। অপরদিকে, শাপলা কপি প্রতীকের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ১২৪৯ ভোট।
এ পর্যন্ত পাওয়া তিনটি কেন্দ্রের ফলাফলে দুই প্রার্থীর ব্যবধান খুবই সামান্য, ফলে প্রতিদ্বন্দ্বিতা বেশ হাড্ডাহাড্ডি অবস্থায় রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাকি কেন্দ্রগুলোর ফলাফল হাতে এলে ঢাকা-৮ আসনের সামগ্রিক চিত্র আরও পরিষ্কার হবে।
নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পর্যায়ক্রমে অন্যান্য কেন্দ্রের ভোট গণনা শেষ করে ফলাফল ঘোষণা করা হবে। সব কেন্দ্রের হিসাব সম্পন্ন হওয়ার পরই চূড়ান্ত ফল জানা যাবে বলে তারা আশা প্রকাশ করেছেন।
বিডি/এএন



























