ঢাকা-১৭ সংসদীয় আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রাথমিক ফলাফলে এগিয়ে আছেন। মোট ১২৪টি ভোটকেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত মাত্র একটি কেন্দ্রের ফল প্রকাশ পেয়েছে।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ওই কেন্দ্রে তারেক রহমান পেয়েছেন ৬৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী খালিদুজ্জামান পেয়েছেন ৩০৮ ভোট।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাকি কেন্দ্রগুলোর ফলাফল আসতে শুরু করলে আসনটির প্রকৃত চিত্র আরও স্পষ্ট হয়ে উঠবে। নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, ধাপে ধাপে অবশিষ্ট কেন্দ্রগুলোর ফল ঘোষণা করা হবে।



























