বরগুনা-১ আসনের ৪০ কেন্দ্রে ভোট গণনায় ইসলামি আন্দোলন এগিয়ে

বরগুনা-১ আসনের ৪০ কেন্দ্রে ভোট গণনায় ইসলামি আন্দোলন এগিয়ে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:১৩, ১২ ফেব্রুয়ারি ২০২৬

দেশব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনের সবচেয়ে নতুন দিক ছিল, প্রথমবার দেশের ইতিহাসে সংসদ নির্বাচনের সঙ্গে একযোগে গণভোটও অনুষ্ঠিত হওয়া।

উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি আসনে একটানা ভোটগ্রহণ সম্পন্ন হয়। বর্তমানে চলছে ভোট গণনার পর্যায়।

এর মধ্যে বরগুনা-১ আসনের ৪০টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১৮ মিনিট পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এই ৪০টি কেন্দ্রের প্রাথমিক বেসরকারি ফলাফলে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. অলিউল্লাহ এগিয়ে রয়েছেন। তিনি ৩০ হাজার ৯১ ভোট অর্জন করেছেন।

তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী, বিএনপির প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা, ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৭৩৪ ভোট। ফলে এই আসনে হাতপাখার প্রার্থী ১ হাজার ৩৫৭ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।

এর আগে ২২টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী এগিয়ে ছিলেন, তবে ৪০টি কেন্দ্রে গণনার পর দেখা যায়, হাতপাখার প্রার্থী তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ছাড়িয়ে এগিয়ে গেছেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement