বিএনপি নেতা ও সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
Published : ১০:১০, ১৪ অক্টোবর ২০২৬
ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ছেলে এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বাবার মৃত্যুর খবর জানিয়ে তিনি লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আব্বু আর নেই।’
পোস্টে তানভীর আহমেদ রবিন জানান, বুধবার (১৪ অক্টোবর) বাদ জোহর রাজধানীর শ্যামপুর-কদমতলীর লাল মসজিদে তাঁর বাবার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
একই সঙ্গে তিনি বাবার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান। মহান আল্লাহ যেন তাঁর বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, সেই প্রার্থনাও করেন তিনি।
বিষয়ঃ
- সালাহউদ্দিন আহমেদ
- সাবেক সংসদ সদস্য
- বিএনপি নেতা
- বিএনপি
- তানভীর আহমেদ রবিন
Notice: Trying to access array offset on value of type null in /home/t43pn1u3ss/public_html/details.php on line 410
Notice: Trying to access array offset on value of type null in /home/t43pn1u3ss/public_html/details.php on line 410

































