প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের, বিএনপি কর্মী হিসেবে মাদকবিরোধী কার্যক্রমে সক্রিয় হওয়ার অঙ্গীকার

প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের, বিএনপি কর্মী হিসেবে মাদকবিরোধী কার্যক্রমে সক্রিয় হওয়ার অঙ্গীকার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:১০, ১৯ অক্টোবর ২০২৬

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, একই দিন দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন।

নিজের পোস্টে ইশরাক হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পদত্যাগের ঘোষণাকে ঘিরে কিছু মানুষের প্রতিক্রিয়ার প্রসঙ্গও তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন দেখা দিলে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী এসব মানুষ বিদেশ থেকে দেশে ফিরে আন্দোলনে অংশ নেবেন।

পদত্যাগের পর নিজের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের পরিকল্পনা জানিয়ে তিনি বলেন, সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বিএনপির একজন কর্মী হিসেবেই মাদকবিরোধী কার্যক্রমে আরও বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন। পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার করা এবং দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও জানান তিনি।

শেয়ার করুনঃ
Advertisement