‘বিএনপির বেপরোয়া রাজনীতিতে দেশবাসী অতিষ্ঠ’, সাদিক কায়েমের কড়া সমালোচনা
বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড ও দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অপরাধের অভিযোগ নিয়ে কড়া সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর অভিযোগ, গত দুই বছরে বিএনপির বেপরোয়া রাজনীতির কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।