অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশী বংশোদ্ভূত এলিজা আজাদ রহম
অস্ট্রেলিয়ার স্থানীয় সরকার ব্যবস্থায় এক অনন্য ইতিহাস গড়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত এলিজা আজাদ রহমান। সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন তিনি। এর মাধ্যমে অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশী নারী হিসেবে ডেপুটি মেয়রের গুরুদায়িত্ব পেলেন এলিজা।