আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টায় বার্সেলোনাকে ৬০২ ইউরো জরিমানা, ক্ষুব্ধ অ্যাতলেটিকো
আর্জেন্টাইন তারকা জুলিয়ান আলভারেজকে দলে নেওয়ার চেষ্টা ঘিরে স্প্যানিশ ফুটবলের দুই বড় ক্লাব বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদের বিরোধ নতুন করে আলোচনায় এসেছে। লিখিত অনুমতি ছাড়াই আলভারেজের সঙ্গে যোগাযোগের অভিযোগে বার্সেলোনাকে ৬০২ ইউরো জরিমানা করেছে স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ বলে প্রতিবেদনে জানানো হয়েছে।