দাম্পত্য বিতর্কে নীরব গোবিন্দ, স্ত্রীকে প্রভাবিত করার অভিযোগ অভিনেতার!
বলিউড অভিনেতা গোবিন্দ ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য সম্পর্ক নিয়ে আলোচনা যেন থামছেই না। স্বামীর বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলে আগেই একাধিকবার বক্তব্য দিয়েছেন সুনীতা। এমনকি অভিনেত্রী কোমল রানির সঙ্গে গোবিন্দর সম্পর্ক নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি। এবার সেই বিতর্কের মধ্যে নিজের অবস্থান জানালেন অভিনেতা।