২৪ ঘণ্টা পর মুক্তি পেলেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ও দুই নেতা
প্রায় ২৪ ঘণ্টা আটক থাকার পর মুক্তি পেয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং দলের দুই নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তাঁদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে দলটি।