কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৪৬, ১০ অক্টোবর ২০২৬

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর ২০২৬) ব্যাংকটির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির, বিপিএম।

সভায় কয়েকটি বিনিয়োগ প্রস্তাবসহ ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজিপি (অ্যাডমিন) এ কে এম আওলাদ হোসেন, বিপিএম; অ্যাডিশনাল আইজিপি (ফাইন্যান্স) মো. আকরাম হোসেন, বিপিএম (সেবা); অ্যাডিশনাল আইজিপি (এইচআরএম) খোন্দকার রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম; অ্যাডিশনাল আইজিপি (ডেভেলপমেন্ট) সরদার নূরুল আমিন, বিপিএম (সেবা); পুলিশ স্টাফ কলেজের রেক্টর ও অ্যাডিশনাল আইজিপি কাজী মো. ফজলুল করিম, বিপিএম (সেবা); এসআরবির মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ, বিপিএম (সেবা); স্পেশাল ব্রাঞ্চের অ্যাডিশনাল আইজিপি মো. কামরুল আহসান; বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার; ডিআইজি (ফাইন্যান্স) মো. আতিকুর রহমান, বিপিএম; অ্যাডিশনাল ডিআইজি (কনফিডেনশিয়াল) মোহাম্মদ শরীফ উদ্দিন; অ্যাডিশনাল ডিআইজি (রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স) খন্দকার শামিমা ইয়াছমিন এবং বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর কামরুল হাসান তালুকদার, পিপিএম (সেবা)।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক ড. মো. মোর্শেদ হাসান খান, সৈয়দ রফিকুল হক ও মোহাম্মদ তফাজ্জুল হোসেন, এফসিএ; ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং কোম্পানি সচিব সাইফুল আলম, এফসিএস।

শেয়ার করুনঃ
Advertisement