ঠাকুরগাঁও-২ আসনে জামানত হারিয়েছেন সাবেক এমপি সহ ৫জন

ঠাকুরগাঁও-২ আসনে জামানত হারিয়েছেন সাবেক এমপি সহ ৫জন ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও প্রতিনিধি

Published : ১৯:৩৫, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী ও হরিপুর উপজেলা এবং রানীশংকেল উপজেলার ২টি ইউনিয়ন নিয়ে গঠিত) আসনে ৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দিতা করলেও জামানত হারিয়েছেন সংরক্ষিত আসনের সাবেক এমপি  নুরুন নাহার বেগম  সহ ৫জন।

নির্বাচনী এলাকার প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়।

গত ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।শান্তিপূর্ন নির্বাচনে বিএনপির মনোনীত ড্যাবের সাবেক মহাসচিব ডা. আব্দুস সালাম (ধানের শীষ) ১ লক্ষ ২১ হাজার১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্দি জেলা জামাতের সাবেক আমির মাওলানা আব্দুল হাকিম(দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লক্ষ ১৫ হাজার ৭০৭ ভোট।এছাড়াও এই আসনের অপর ৫ প্রার্থী ভোট পেয়েছেন নগন্য সংখ্যক।

ঠাকুরগাঁ-২ আসনে মোট ৩ লাখ ৪০ হাজার ৪৯ ভোটের মধ্যে সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ৩৮৮টি। সে হিসেবে জামানত ফেরত পেতে একজন প্রার্থীকে ভোট পেতে হবে কমপক্ষে ৩১ হাজার ৪৮ ভোট।

কিন্তু জাপার সংরক্ষিত আসনের সাবেক এমপি নুরুন নাহার বেগম পেয়েছেন ২৮৭৬ ভোট।একইভাবে গণ অধিকার পরিষদের সহ:সভাপতি ফারুক হোসেন (ট্রাক) পেয়েছেন ১৮৪৩ ভোট,ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো: রেজাউল করিম(হাতপাখা) পেয়েছেন ৪৩৭ ভোট,আমার বাংলাদেশ পার্টি(এবি পার্টির)মো: মাসুদ রানা(ঈগল) পেয়েছেন ৪৫১ ভোট,বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির প্রার্থী সাহাব উদ্দীন আহাম্মদ (কাস্তে) পেয়েছেন ৩৮০ ভোট।

জেলা নির্বাচন কর্মকর্তা মো: ওয়ালি উল্লাহ জানান, একজন প্রার্থী সর্বমোট প্রদত্ত ভোটের কমপক্ষে ৮ ভাগের একভাগ ভোট না পেলে জামানত হারাবে।সে হিসেবে ঠাকুরগাঁও -২ আসনের ৫জন প্রার্থী জামানত ফিরে পাওয়ার মতো ভোট না পাওয়ায় জামানত ফেরত পাবেন না।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement