ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবেরকে নিয়ে ফাতিমা তাসনিম জুমার পোস্ট ভাইরাল
Published : ২২:৪৪, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের–কে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক এবং ইনকিলাব মঞ্চের কর্মী ফাতিমা তাসনিম জুমা।
সেই পোস্টে তিনি জাবেরকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
১৫ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৫১ মিনিটে নিজের ফেসবুক প্রোফাইলে তিনি লেখেন, ‘আব্দুল্লাহ আল জাবের, ক্যান্ডিডেট, ঢাকা সাউথ।’ পোস্টটি দেওয়ার পরপরই তা দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
প্রতিবেদন লেখা পর্যন্ত ওই পোস্টে প্রায় ৪২ হাজার রিঅ্যাক্ট, ৩৬৪টি মন্তব্য এবং ৮৮৩টি শেয়ার দেখা যায়। অনেক ব্যবহারকারী কমেন্টে জাবেরকে শুভকামনা জানান।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়ার পর থেকেই সংগঠনের নেতৃত্বের দায়িত্ব সামলাচ্ছেন সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। অন্যদিকে, ফাতিমা তাসনিম জুমাও নিজেকে ইনকিলাব মঞ্চের কর্মী হিসেবে পরিচয় দেন এবং বিভিন্ন আন্দোলন–সংগ্রামে সক্রিয়ভাবে যুক্ত থাকার কথা জানান।
বিডি/এএন
































