ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া

ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:৪৯, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

ভালোবাসা দিবসের আবহ এখনো কাটেনি, ঠিক সেই সময়ই দর্শকপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে ঘিরে আসে দুঃসংবাদ। ভ্যালেন্টাইন ডে-র দিনটি তাকে কাটাতে হয়েছে হাসপাতালের শয্যায়। এ তথ্য নিজেই তিনি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তানিয়া ফেসবুকে এক পোস্টে অসুস্থতার বিষয়টি জানান। যদিও তিনি রোগ সম্পর্কে বিস্তারিত প্রকাশ করেননি, পোস্টের ছবিতে দেখা যায়, হাসপাতালের বিছানায় বসে আছেন, মুখ এবং মাথা ফুলের তোড়ায় ঢাকা।

ক্যাপশনে তিনি লিখেছেন, পরিবারের কাছ থেকে পাওয়া ভালোবাসা দিবসের উপহার তাকে গভীরভাবে ছুঁয়ে গেছে এবং সকলের দোয়া চেয়েছেন। পাশাপাশি উল্লেখ করেছেন, পরদিন তার মাথায় অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।

পরবর্তীতে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। তিনি জানান, তানিয়ার মাথায় টিউমার ধরা পড়েছে এবং এ কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ (১৫ ফেব্রুয়ারি) তার ব্রেন টিউমারের অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তানিয়া বৃষ্টির এই গুরুত্বপূর্ণ অপারেশন অনুষ্ঠিত হবে, যা তার সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement