জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা
Published : ১৩:৩০, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
হঠাৎ করেই সাভারের National Martyrs’ Memorial, Savar-এ সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যরা রাজধানীর উপকণ্ঠে অবস্থিত সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন।
এই কর্মসূচিকে ঘিরে স্মৃতিসৌধ প্রাঙ্গণে সৌন্দর্য বর্ধনসহ নানা প্রস্তুতিমূলক কাজ চলছে। সে কারণেই গতকাল রোববার থেকে সাময়িকভাবে সাধারণ দর্শনার্থীদের জন্য জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রবেশ বন্ধ রাখা হয়েছে।
জানা গেছে, নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শ্রদ্ধা নিবেদনের আগে স্মৃতিসৌধ প্রাঙ্গণ ধুয়ে-মুছে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। পাশাপাশি পুরো এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।
জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু আরও জানান, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যরা শ্রদ্ধা নিবেদন সম্পন্ন করার পরপরই পুনরায় সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধ প্রাঙ্গণ খুলে দেওয়া হবে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই শুরু হয় নতুন সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া।
আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি Mohammed Shahabuddin। এর আগে একই দিনে সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন, যেখানে শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার A M M Nasir Uddin।
নতুন মন্ত্রিসভা শপথ নেওয়ার মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে দেশের নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবে। শপথগ্রহণ সম্পন্ন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকার বহাল থাকবে। আর নতুন মন্ত্রিসভা শপথ নিলেই স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
বিডি/এএন





























