নির্বাচনে পরাজয়, বাড়ি বাড়ি ঘুরে টাকা ফেরত চাইছেন প্রার্থীর স্ত্রী!

নির্বাচনে পরাজয়, বাড়ি বাড়ি ঘুরে টাকা ফেরত চাইছেন প্রার্থীর স্ত্রী! ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:১২, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

অবৈধভাবে ভোট কেনার অ ভিযোগে এবার চরম অস্বস্তিতে পড়েছেন ভারতীয় জনতা পার্টি–এর এক প্রার্থী। নির্বাচনের আগে ভোটারদের নগদ টাকা বিতরণ করেও শেষ পর্যন্ত জয় নিশ্চিত করতে পারেননি তিনি।

বরং পরাজয়ের পর শুরু হয় আরও বিত র্কিত এক অধ্যায়—ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দেওয়া টাকা ফেরত চাওয়ার ঘটনা।  এই অদ্ভুত ও সমালোচিত ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যে।

সম্প্রতি রাজ্যের পৌর নির্বাচনে মাঞ্চেরিয়াল মিউনিসিপ্যাল করপোরেশন–এর ৯ নম্বর ডিভিশন থেকে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন জাদি তিরুপতি। ভোট গণনার পর দেখা যায়, মাত্র ১৬ ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থীর কাছে হেরে যান তিনি।

এরপরই অভিযোগ ওঠে, ফল ঘোষণার পর গভীর হতাশায় তিরুপতি ও তার পরিবারের সদস্যরা সেই সব ভোটারের বাড়িতে যেতে শুরু করেন, যারা টাকার বিনিময়ে তাকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

 বিশেষ করে তিরুপতির স্ত্রী রূপা খাতা-কলম হাতে নিয়ে এক এক করে ভোটারদের বাড়িতে হাজির হন এ  মন ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তিনি ভোটারদের ঈশ্বরের নামে শপথ করিয়ে জানতে চাইছেন তারা সত্যিই তিরুপতিকে ভোট দিয়েছেন কি না। অভিযোগ রয়েছে, যারা ভোট না দেওয়ার কথা স্বীকার করেছেন, তাদের কাছ থেকে জনপ্রতি দেওয়া প্রায় তিন হাজার রুপি করে ফেরত নেওয়া হচ্ছে।

এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। কারণ নির্বাচনে অর্থের বিনিময়ে ভোট কেনার চেষ্টা সরাসরি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি।

 অনেকেই বলছেন, পরাজয়ের পর টাকা ফেরত চাওয়ার এই ঘটনা রাজনৈতিক শালীনতার চরম অবক্ষয়ের উদাহরণ।  ঘটনাটি তেলেঙ্গানার স্থানীয় রাজনীতিতে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে এবং নির্বাচনি স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

 সরকার ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটাধিকার বিষয়ে সচেতনতা বাড়াতে নিয়মিত নানা কর্মসূচি নেওয়া হলেও, এসব ভিডিও আবারও দেখিয়ে দিল তথাকথিত বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশে অর্থের বিনিময়ে ভোট কেনার সংস্কৃতি এখনো পুরোপুরি বন্ধ হয়নি।

সূত্র: ওয়ান ইন্ডিয়

     

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement