মঙ্গলবার শুরু টিসিবির রোজার পণ্য বিক্রি, থাকছে ৫ পণ্য

মঙ্গলবার শুরু টিসিবির রোজার পণ্য বিক্রি, থাকছে ৫ পণ্য ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:৫৩, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

পবিত্র রমজান সামনে রেখে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে সাশ্রয়ী দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম শুরু করতে যাচ্ছে রাষ্ট্রীয় বিপণন সংস্থা Trading Corporation of Bangladesh (টিসিবি)।

এ উদ্যোগের আওতায় সারাদেশের ভোক্তারা বাজারদরের তুলনায় কম মূল্যে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর কিনতে পারবেন। পাশাপাশি ফ্যামিলি কার্ডের মাধ্যমেও নিয়মিত পণ্য বিতরণ অব্যাহত থাকবে।

টিসিবি জানিয়েছে, মঙ্গলবার থেকেই বিক্রি কার্যক্রম শুরু হবে এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। নির্ধারিত ডিলারদের পণ্য উত্তোলনের জন্য আগাম অর্থ জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

সংস্থাটি আরও জানায়, স্মার্ট কার্ডধারী পরিবারগুলোর জন্য মাসিক নিয়মিত পণ্য বিক্রি কার্যক্রম আগে থেকেই চালু রয়েছে। এর পাশাপাশি ট্রাকসেলের মাধ্যমে সারাদেশে আনুমানিক ৩০ থেকে ৩৫ লাখ সাধারণ ভোক্তার কাছে ভর্তুকি মূল্যে পণ্য পৌঁছে দেওয়া হবে।

রমজান মাসে নিয়মিত পণ্যের সঙ্গে অতিরিক্ত হিসেবে ছোলা ও খেজুর বিক্রির পরিকল্পনা রয়েছে। তবে ট্রাকসেলে বিক্রি হওয়া পণ্যের নির্দিষ্ট পরিমাণ ও মূল্য তালিকা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি টিসিবি।

এ বিষয়ে টিসিবির মুখপাত্র শাহাদত হোসেন জানান, রমজানে বাজার স্থিতিশীল রাখতে ট্রাকসেলের মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ পণ্য বিক্রির পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে আগামী ১৭ ফেব্রুয়ারি থেকেই এ কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, এই বিক্রি কার্যক্রম দেশব্যাপী পরিচালিত হবে এবং প্রতিটি জেলা, সিটি করপোরেশন ও বিভাগীয় শহরে ট্রাকসেলের মাধ্যমে পণ্য সরবরাহ করা হবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement