শপথের আগে বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

শপথের আগে বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:০২, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৭ ও বগুড়া–৬ এই দুই আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করে দুটিতেই বিজয়ী হয়েছেন তারেক রহমান। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান।

তবে আইন অনুযায়ী, একাধিক আসনে নির্বাচিত হলেও একজন সংসদ সদস্য হিসেবে কেবল একটি আসনই ধরে রাখার সুযোগ রয়েছে।

সে অনুযায়ী, বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা–১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

আরপিওর ধারা ১৯(১)(খ) অনুযায়ী, একই সাধারণ নির্বাচনে একজন ব্যক্তি একাধিক আসনে প্রার্থী হতে এবং নির্বাচিত হতেও পারেন।

তবে ধারা ১৯(২)-এ বলা হয়েছে যদি কেউ একাধিক আসন থেকে নির্বাচিত হন, তাহলে গেজেট প্রকাশের পর ৩০ দিনের মধ্যে লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানাতে হবে, তিনি কোন আসনটি রাখতে চান।

নির্ধারিত সময়ের মধ্যে এ সিদ্ধান্ত জানানো না হলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন, এবং অবশিষ্ট আসন বা আসনগুলো শূন্য ঘোষণা করা হবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement