৩ সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূতের দায়িত্ব দিচ্ছে সরকার

৩ সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূতের দায়িত্ব দিচ্ছে সরকার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:৫০, ৪ মার্চ ২০২৬

বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বে থাকা তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার লক্ষ্যে তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে সরকার। এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন বুধবার (৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা হয়।

রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেতে যাওয়া কর্মকর্তারা হলেন—মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আলম, মেজর জেনারেল মো. নাসিম পারভেজ এবং লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান।

উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনী (সেনাবাহিনী) থেকে এই তিন কর্মকর্তাকে প্রেষণে নিয়োগের উদ্দেশ্যে তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।

অর্থাৎ রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে তারা এখন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিবেচিত হবেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement