সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:২৩, ১১ আগস্ট ২০২৬

আগামী ২৭ আগস্ট (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করা হয়েছে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ সাংবিধানিক ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১-এর পরিচালক মনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংবিধানে প্রদত্ত ক্ষমতাবলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আগামী ২৭ আগস্ট বিকেলে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন।

এটি বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। অধিবেশনের কার্যক্রম ও মেয়াদ নিয়ে পরে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে গত ১৫ জুলাই ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ হয়। ওই অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা ও পাস করা হয়।

নতুন অধিবেশনে সরকারের বিভিন্ন কার্যক্রম, আইন প্রণয়ন এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সংসদে আলোচনা ও সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement