পুলিশের হামলায় আহত ঢাকা-১৮ এর স্বতন্ত্র প্রার্থী রনি

পুলিশের হামলায় আহত ঢাকা-১৮ এর স্বতন্ত্র প্রার্থী রনি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:০৬, ৬ ফেব্রুয়ারি ২০২৬

শাহবাগে পুলিশের হামলায় গুরুতর আহত হয়েছেন ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র এমপি পদপ্রার্থী মহিউদ্দিন রনি। আজ বৃহস্পতিবার রাতে এ হামলার শিকার হন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওসমান হাদির হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের আহ্বানে আজ রাতে শাহবাগে উপস্থিত হয়েছিলেন মহিউদ্দিন রনি। সে সময় সেখানে পুলিশ লাঠিচার্জ শুরু করলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

একপর্যায়ে ৫ থেকে ৭ জন পুলিশ সদস্য একসঙ্গে মহিউদ্দিন রনিকে মারধর করতে থাকেন। তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার এক সহযোগীকেও নির্মমভাবে পেটায় পুলিশ। পরে রনি ও তার সহযোগী গুরুতর আহত অবস্থায় সড়কে পড়ে গেলে ইনকিলাব মঞ্চের কর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বর্তমানে মহিউদ্দিন রনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে তার ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, ‘শাহবাগে পুলিশের হামলায় গুরুতর আহত মহিউদ্দিন রনি। সবাই দোয়া করেন।’

এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement