রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ ছবি: সংগৃহীত

রংপুর প্রতিনিধি

Published : ২২:৪২, ৬ ফেব্রুয়ারি ২০২৬

রংপুরে যাত্রীবাহী বাসের সাথে ট্রাকের সংঘর্ষে রাহিমা আক্তার মুন্নি (৩৫), আব্দুল রাজ্জাক হওলাদার (৫৫) ও আরাফাত সানী সানভী (২২) নামে ৩ ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ১২ জন আহত হয়।

আজ ৬ ফেব্রুয়ারি শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে পীরগঞ্জ পেট্রোল পা¤েপর সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, গাজীপুরের রাহিমা আক্তার মুন্নি, রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ এলাকার আব্দুল রাজ্জাক হওলাদার ও তার ছেলে আরাফাত সানী সানভী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, একটি ট্রাক সামনে থাকা আরেকটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। একই সময়  পেছন থেকে আসা দ্রুতগতির যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়।

এতে বাসের যাত্রী রাহিমা আক্তার মুন্নি নামে এক যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় আব্দুল রাজ্জাক হওলাদারকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও আরাফাত সানী সানভীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়দরগা হাইওয়ে পুলিশ জানিয়েছে, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement