ইতালির শহরগুলোতে ৫ হাজারের বেশি সেনা মোতায়েন, বিক্ষোভ ঘিরে জোরদার নিরাপত্তা
বিক্ষোভের আড়ালে সহিংসতা ও লুটপাট ঠেকাতে ইতালির রোম, মিলানসহ বিভিন্ন শহরে পুলিশের পাশাপাশি পাঁচ হাজারের বেশি সেনা মোতায়েন করেছে সরকার। শনিবার দেশটির বিভিন্ন শহরে হাজারো মানুষের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হলেও বড় ধরনের সহিংসতা বা লুটপাটের খবর পাওয়া যায়নি। গত সপ্তাহের সংঘর্ষের পুনরাবৃত্তি ঠেকাতে নেওয়া কঠোর নিরাপত্তাব্যবস্থাকে অনেকাংশে সফল বলে মনে করছে কর্তৃপক্ষ।