সচিবালয়ে ছাত্রীদের সাইকেল চালিয়ে কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী
সচিবালয়ে ছাত্রীদের জন্য আনা বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ নভেম্বর) সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে পৌঁছে ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য প্রস্তুত রাখা সাইকেলগুলো পরিদর্শন করেন তিনি। এ সময় একটি সাইকেল চালিয়ে এর কার্যকারিতাও পরীক্ষা করেন প্রধানমন্ত্রী।