১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের নেতা অর্জুন সিংয়ের

১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের নেতা অর্জুন সিংয়ের ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

Published : ১৪:৪৮, ২৫ নভেম্বর ২০২৬

আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেওয়ার হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের হত্যা ও নির্যাতনের অভিযোগ তুলে প্রতিশোধ নেওয়ার কথা বলেছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ভাটপাড়া শহরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্জুন সিং বলেন, “১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ে নেব। অনেক হয়েছে, বাংলাদেশের জন্য আর কোনো অজুহাত চলবে না। বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, তার বদলা তো আমাদের নিতেই হবে।”

তিনি আরও বলেন, “প্রতিশোধ নেবো; এতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশকে আর ছাড় দেওয়া যাবে না।”

এদিকে ঘটনাচক্রে, আগামী ১৬ ডিসেম্বর ঢাকায় ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালের জুলাইয়ে শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানের মুখে ওই বছরের ৫ আগস্ট ভারতে চলে যান তিনি। দুই বছরের বেশি সময় পর দেশে ফেরার বিষয়ে তাঁর ইচ্ছার কথা সামনে এসেছে।

অর্জুন সিংয়ের এমন বক্তব্য ঘিরে বাংলাদেশ-ভারত সম্পর্কের প্রেক্ষাপটে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস

শেয়ার করুনঃ
Advertisement