স্টামফোর্ড সাংবাদিক ফোরামের ২০২৭ সালের কমিটি ঘোষণা, সভাপতি মুসা সম্পাদক আবির
Published : ১৩:২৬, ২৫ নভেম্বর ২০২৬
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের (SUJF) ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আবু সালেহ মুসা এবং সাধারণ সম্পাদক হয়েছেন তুহিবুল আসাদ আবির।
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠনটির নতুন কমিটি ১১ সদস্য নিয়ে গঠিত হয়েছে।
কমিটিতে সহসভাপতির দায়িত্ব পেয়েছেন আল আমিন, সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন এবং কোষাধ্যক্ষ মাইশা সায়েদ অথৈ।
এ ছাড়া প্রচার ও জনসংযোগ সম্পাদক হিসেবে রাতুল হাসান হৃদয়, একাডেমিক বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, সামাজিক যোগাযোগমাধ্যম সম্পাদক মাহমুদ হাসান জিতু, সদস্য সংগ্রহ সমন্বয়ক তাসনিম ভূঁইয়া শুদ্ধিতি, অ্যালামনাই বিষয়ক সম্পাদক তাহসিন আহমেদ তন্ময় এবং ক্রীড়া ও বিনোদন সম্পাদক হিসেবে তাসিন মোরশেদ দায়িত্ব পেয়েছেন।
নতুন কমিটির মাধ্যমে ফোরামের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি শিক্ষার্থীদের সাংবাদিকতা চর্চার সুযোগ তৈরি এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার লক্ষ্য রয়েছে।


































