প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশে নিয়োগ, মাসিক বেতন ১ লাখ ২৮ হাজার ৫৬৬ টাকা
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশে মনিটরিং, এভালুয়েশন, রিসার্চ অ্যান্ড লার্নিং স্পেশালিস্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কক্সবাজারে চুক্তিভিত্তিক এ পদে নির্বাচিত প্রার্থী মাসে ১ লাখ ২৮ হাজার ৫৬৬ টাকা বেতন পাবেন। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি এনজিওতে কাজের দক্ষতা ও অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।