প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশে নিয়োগ, মাসিক বেতন ১ লাখ ২৮ হাজার ৫৬৬ টাকা

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশে নিয়োগ, মাসিক বেতন ১ লাখ ২৮ হাজার ৫৬৬ টাকা ছবি: বিজনেস ডেইলি গ্রাফিক্স

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:১৫, ২৬ অক্টোবর ২০২৬

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশে মনিটরিং, এভালুয়েশন, রিসার্চ অ্যান্ড লার্নিং স্পেশালিস্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কক্সবাজারে চুক্তিভিত্তিক এ পদে নির্বাচিত প্রার্থী মাসে ১ লাখ ২৮ হাজার ৫৬৬ টাকা বেতন পাবেন। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি এনজিওতে কাজের দক্ষতা ও অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

নিয়োগের বিস্তারিত

প্রতিষ্ঠানের নাম: প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ
পদের নাম: মনিটরিং, এভালুয়েশন, রিসার্চ অ্যান্ড লার্নিং স্পেশালিস্ট
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, অর্থনীতি, উন্নয়ন অধ্যয়ন, পরিসংখ্যান অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
অন্যান্য যোগ্যতা: এনজিও সংস্থায় কাজের দক্ষতা
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র: অফিসে
কর্মস্থল: কক্সবাজার
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
বয়সসীমা: উল্লেখ নেই
মাসিক বেতন: ১ লাখ ২৮ হাজার ৫৬৬ টাকা

অন্যান্য সুযোগ-সুবিধা

বেতনের পাশাপাশি নির্বাচিত প্রার্থী প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও উৎসব বোনাস পাবেন। এ ছাড়া স্বামী বা স্ত্রী এবং সন্তানদের জন্য হাসপাতালে চিকিৎসার সুবিধা, ছুটি, গ্রুপ ইন্স্যুরেন্স, কর্মীদের বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা ও ডে-কেয়ার সুবিধা রয়েছে।

আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর ২০২৬।

শেয়ার করুনঃ
Advertisement