কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

কেরানীগঞ্জে আমান প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:৫৪, ২৬ অক্টোবর ২০২৬

ঢাকার কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। এ ছাড়া আরও তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এর সাত মিনিট পর, দুপুর ১২টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ইউনিটগুলো।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের গণমাধ্যম কর্মকর্তা এক ক্ষুদে বার্তায় এসব তথ্য জানিয়েছেন।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

শেয়ার করুনঃ
Advertisement