ন্যানো সারে আমন ধানে ইতিবাচক ফলন, আরডিএতে মাঠ দিবস
প্রচলিত রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে কৃষকের উৎপাদন খরচ সাশ্রয় এবং ফসলের ফলন বাড়ানোর সম্ভাবনা তৈরি করেছে ন্যানো ফার্টিলাইজার। বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) এ সারের কার্যকারিতা যাচাইয়ে পরিচালিত গবেষণার আওতায় আমন ধান কর্তন করা হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে ধানগাছের বৃদ্ধি, শীষের দৈর্ঘ্য ও ফলনে ইতিবাচক পরিবর্তন দেখা গেছে বলে জানিয়েছেন গবেষকেরা।