ফ্রান্সজুড়ে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, গ্রেপ্তার প্রায় ১,০০০
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষাপ্রতিষ্ঠানের দুরবস্থার প্রতিবাদে নতুন করে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় দিনভর শান্তিপূর্ণ কর্মসূচির পর রাতে বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ ঘটনায় প্রায় ১ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।