রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল কেনায় পুলিশ সদস্যদের জন্য বিশেষ ঋণ সুবিধা আনছে কমিউনিটি ব্যাংক
বাংলাদেশ পুলিশের সদস্যদের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল কেনার বিশেষ ঋণ সুবিধা চালুর লক্ষ্যে ইফাদ মটরস্ লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। ইফাদ মটরস্ লিমিটেড বাংলাদেশে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের একমাত্র প্রস্তুতকারক ও পরিবেশক।