ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ১,৭৩০ মামলা, ডাম্পিং ৫৮৯ গাড়ি
Published : ১৮:৪৫, ১৮ আগস্ট ২০২৬
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে অভিযান চালিয়ে ১ হাজার ৭৩০টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। অভিযানে ৫৮৯টি গাড়ি ডাম্পিং এবং ৩৪৮টি গাড়ি রেকার করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দিনব্যাপী রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএমপি ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ট্রাফিক-রমনা বিভাগে ৯টি বাস, ২টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৫টি সিএনজি ও ৩৪টি মোটরসাইকেলসহ মোট ১৩৬টি মামলা করা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ১৩টি বাস, ৮টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ৭৬টি মোটরসাইকেলসহ ১৪১টি মামলা হয়। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৮টি বাস, ৩টি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ৫২টি সিএনজি ও ১২০টি মোটরসাইকেলসহ ৩০৭টি মামলা করা হয়েছে।
এ ছাড়া ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৩টি বাস, ১৭টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ৩৯টি মোটরসাইকেলসহ ১৫২টি মামলা করা হয়।
ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩টি বাস, ২টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ৮৯টি মোটরসাইকেলসহ ১৭৪টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৭টি বাস, ১৭টি ট্রাক, ৩১টি কাভার্ডভ্যান, ৪৪টি সিএনজি ও ১৪৪টি মোটরসাইকেলসহ সর্বোচ্চ ৩৫৪টি মামলা করা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-উত্তরা বিভাগে ২২টি বাস, ২টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ৮৪টি মোটরসাইকেলসহ ২৬২টি মামলা এবং ট্রাফিক-গুলশান বিভাগে ৩৯টি বাস, ৪টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ৫৩টি মোটরসাইকেলসহ ২০৪টি মামলা করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
































