রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি

রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:১৪, ১৯ নভেম্বর ২০২৬

রাজধানী ঢাকায় আজ ভোর থেকেই আকাশ মেঘলা। সকাল থেকে শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এতে সকাল থেকেই আবহাওয়ায় শীতের আমেজ অনুভূত হচ্ছে।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা আরও কমতে পারে।

এদিকে, দেশের বিভিন্ন স্থানেও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 
শেয়ার করুনঃ
Advertisement