হাতিরঝিলে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের অফিসে গুলি, হতাহত নেই

হাতিরঝিলে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের অফিসে গুলি, হতাহত নেই ইন্টারনেট অফিসে দুর্বৃত্তদের গুলি। ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০৩:৫৯, ২৯ নভেম্বর ২০২৬

রাজধানীর হাতিরঝিলে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডিএল নেটওয়ার্ক সার্ভিসের কার্যালয়ে গুলির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের ছোড়া গুলি একটি ল্যাপটপ ভেদ করে অফিসের দেয়ালে লাগে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে পৌনে ৮টার মধ্যে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে পৌনে ৮টার মধ্যে দুর্বৃত্তরা ডিএল নেটওয়ার্ক সার্ভিসের অফিসে প্রবেশ করে এক রাউন্ড গুলি ছোড়ে। গুলিটি একটি ল্যাপটপ ভেদ করে অফিসের দেয়ালে আঘাত করে। এ ঘটনায় কেউ আহত বা নিহত হননি।

তিনি আরও জানান, কী কারণে এ গুলির ঘটনা ঘটেছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

এর আগে, গত ১৫ নভেম্বর সন্ধ্যায় হাতিরঝিল থানার ওয়াপদা রোডে স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজির কার্যালয়ে গুলির ঘটনা ঘটে। সেদিন প্রতিষ্ঠানটির কার্যালয়ে ঢুকে দুই কর্মচারীকে গুলি করে দুর্বৃত্তরা।

 
শেয়ার করুনঃ
Advertisement