রাজধানীর মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন
Published : ০২:০৪, ১৮ নভেম্বর ২০২৬
রাজধানীর মহাখালীতে সরকারি তিতুমীর কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। বনানী থানার ডিউটি অফিসার বিকিরণ বাসে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তিতুমীর কলেজের সামনে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
তবে বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পাশাপাশি বাসটির ক্ষয়ক্ষতির বিষয়েও বিস্তারিত তথ্য জানা যায়নি।































