চালুর প্রথম দিনেই বলাকা বাসের ধাক্কা পিংক বাসে

চালুর প্রথম দিনেই বলাকা বাসের ধাক্কা পিংক বাসে ছবি: সংগৃহীত

ঢাকা প্রতিনিধি

Published : ১৯:০৫, ১৮ আগস্ট ২০২৬

রাজধানীতে নারীদের জন্য চালু হওয়া পিংক বাস সার্ভিসের প্রথম দিনেই দুর্ঘটনার মুখে পড়েছে একটি বাস। মঙ্গলবার (১৮ আগস্ট) সড়কে চলাচলের সময় পিংক বাসটিকে ধাক্কা দেয় বলাকা পরিবহনের একটি বাস।

ঘটনার পর ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে বলাকা পরিবহনের বাসটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জরিমানা করা হয়।

জানা গেছে, রাজধানীর সড়কে পিংক বাস চলাচল শুরুর পরপরই বলাকা পরিবহনের একটি বাসের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পিংক বাস সার্ভিস চালুর প্রথম দিনেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়।

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যেই রাজধানীতে পিংক বাস সার্ভিস চালু করা হয়েছে। এ উদ্যোগের অন্যতম বৈশিষ্ট্য হলো বাসের চালক ও কন্ডাক্টর হিসেবে নারী কর্মীদের দায়িত্ব দেওয়া।

সংশ্লিষ্টরা আশা করছেন, নিয়মিত তদারকি ও সড়কে অন্যান্য যানবাহনের চালকদের সচেতনতার মাধ্যমে নারীদের জন্য চালু করা এই বিশেষ বাস সার্ভিস নিরাপদ ও নির্বিঘ্নে পরিচালনা করা সম্ভব হবে।

শেয়ার করুনঃ
Advertisement